প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ৮:০২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। মিয়ানমারের একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনটির সঙ্গে বাংলাদেশের কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা বা যোগাযোগ আছে কি না? এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, আরএসও ব্যাপারে পুলিশের কাছে তেমন কোনো তথ্য নেই। এরপরও বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আরএসও কোনো যোগাযোগ আছে কি না তা খোঁজে দেখা হচ্ছে। শনিবার বান্দরবানের মিলনছড়ি পুলিশ রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেছেন,পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রায়ই সময় পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নেতৃত্বেও অভিযান অব্যাহত রয়েছে। ভৌগোলিক কারণে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা কঠিন। সম্প্রতি দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক আন্দোলনে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বান্দরবানের মিলনছড়ি পুলিশ রিসোর্ট এর ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে শহরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র নীলাচল পরিদর্শন করতে যান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...