প্রকাশিত: ৩১/১০/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪০ এএম

স্টাফ করেসপন্ডেন্ট::
ছুঁতে শুরু করেছে শীত। শীতের আগমনের শুরুতেই সকাল বেলা ঘুম থেকে উঠেই মানুষের শরীরে স্পর্শ করছে ঠাণ্ডা হিমেল বাতাস। শীত মানেই নগরবাসীসহ সবার স্বস্তি। একটু ঠাণ্ডাই ভুলিয়ে দিচ্ছে কিছু দিন আগের চরম তাপদহের ভোগান্তির কথা। বর্তমানে মানুষ চারদিকে অনুভব করছে স্বস্তির এক ঠাণ্ডা।

সামান্য শীতের আগমনীতেই নগরীর বিভিন্ন অলিগলিতে দেখা যায় শিশুদের খেলার মেলা। শীতের সাথে যোগ আজ (৩০ অক্টোবর) সকালে যোগ হয়েছিল হালকা বৃষ্টি। শীতের আগমেন ফুরফুরে মনটা অনেক কিছুই চায়। তবে নগরীর জীবন মানেই বাস্তবতা। তাই চাইলেও সবকিছু করা যায় না। অনেকটা বাধ্য হয়েই যেতে হয় কর্মস্থলে।

ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে শীতের সকালের ঝিরিঝিরি বৃষ্টি অনুভব করে মেয়েরা। শীতের আগমনে আলমারি থেকে বের করা হচ্ছে অনেক দিনের জমা থাকা গরম পোশাক। শীতে ভালো লাগে পছন্দের মানুষের সাথে রিকশায় ঘুরতে।

আকাশের দিকে তাকালে দেখা যায় পাখিদের মিলন মেলা। সকাল থেকেই শুরু হয় পাখিদের কিচিমিচি শব্দ। শত শত কবুতর যেন বাঁধ ভাঙ্গা খুশি নিয়ে আপন মনে আকাশে উড়ছে। বহিরাগত দেশ থেকে ঝাকে ঝাকে অতিথিতি পাখি আসতে শুরু করেছে নদী নালার পারে। সবুজ শ্যামল রাজধানী না হলেও, সবুজ শ্যামল গ্রাম আছে আমাদের জন্মভূমিতে। শীতের সকালে বাড়ি বাড়ি মজাদার পিঠার সুঘন্ধে ঘুম ভাঙ্গার আনন্দ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। চাঁদর গায়ে দিয়ে সকালে বাড়ি বাড়ি স্বজনদের নিয়ে এক সাথে গল্প করে পিঠা খাওয়ার স্বাদ সবার হৃদয়কে ছুঁয়ে যায়।

ভোরের কুয়াশাছন্ন ঠাণ্ডা বাতাস হিমহিম করে গায়ে লাগার অনুভব করছে দেশের সব স্থানের মানুষ। শিশির ভেজা ঘাস, ধান সব কিছু যেন চিকচিক করছে হালকা রোদের আলোতে। মাকড়সার জালে শিশিরের বিন্দু দেখলে চোখ জুড়ে যায়। এতো সব ভালো লাগার ছোঁয়া অনুভব করা যায় এই শীতের সময়ই।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer