উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১২/২০২৪ ৯:৪৬ এএম

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও যুগপৎ আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলো। তবে পাঁচ মাস না পেরোতেই এই ঐক্যে দেখা দিয়েছে ফাটল।

আর এই ফাটলের কারণে একে-অপরকে দুষছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম অগণতান্ত্রিক আচরণ করছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, বিভাজন টিকিয়ে রেখে কিছু সংগঠন অপরাজনীতি করছে।

গত ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে। পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেয়নি ছাত্রদলসহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আর এর একদিন পর ৫ ডিসেম্বর ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ডাকা হয়নি ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে।

এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কার ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যখন এককেন্দ্রিক করবেন তখন বাকি ছাত্র সংগঠনগুলোর কথা বলার জায়গা থাকে না।’

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম বলেন, ‘আমরা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিশ্রুতি দিয়েছিল—সকলকে নিয়ে সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বর পর্যন্ত তাদের যে কার্যক্রম, তাতে তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না বলেই মনে করছি আমরা।’

ছাত্রশিবিরও ঐক্যে ফাটল দেখছে। তবে, ছাত্রদলের মতবিনিময় সভায় ডাক না পাওয়াকে বড় করে দেখছে না সংগঠনটি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘আন্দোলন বা আন্দোলনের পরে আমরা এমন কোনো কথা বলিনি যাতে ঐক্যে নষ্ট হয়। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গা থেকে ঐক্যে ফাটল ধরাতে অনেক কিছু করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ঐক্যে ফাটল না ধরে।’

এসব অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ছাত্র-স্বার্থ সংশ্লিষ্ট রূপরেখা পছন্দ না হওয়ায় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘একটা বিভাজন স্পষ্টত তৈরি হয়েছে, ছাত্র সংসদভিত্তিক ছাত্র রাজনীতি চালু করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হচ্ছে। এই বাধার মাধ্যমে কেউ কেউ অপরাজনীতি টিকিয়ে রাখতে চাইছে। একইভাবে অনেকেই চাচ্ছে না যে, নতুন ধারার রাজনীতি আসুক।’

আপাত দূরত্ব তৈরি হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও ঐক্য গড়ে তোলার আশার কথাও জানিয়েছেন ছাত্র নেতারা। সূত্র ইন্ডিপেন্ডেন্ট টিভি

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...