প্রকাশিত: ০৬/০৩/২০১৭ ৯:২২ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলার চিহ্নিত অপরাধী রেজাউল চৌধুরী এক ছাত্রীকে শাসাচ্ছেন এমন একটি ভয়ার্ত স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। শনিবার (৪ মার্চ) সকাল ১০টার পর খান মঈন উদ্দিন নামে এক ফেসবুক ব্যবহারকারী স্থিরচিত্রটি পোস্ট করার পরে লাইক কমেন্ট এর ছড়াছড়ি যাচ্ছে।

তাছাড়া এই অল্প সময়ের ভেতরে শেয়ারের সংখ্যাও অনেক। বিশেষ করে পোস্টকারী ছবি সাথে ঘটনাটি কয়েক লাইনে তুলে ধরে বলেছেন- ‘এক ছাত্রীকে বোরকা খোলার জন্য শ্লীলতাহানি, মেয়েটিকে কান ধরাচ্ছে ও পা ধরাচ্ছে।’ ওই কমেন্টের প্রেক্ষিতে অনেকে এই সন্ত্রাসী যুবককে গ্রেফতারে জোর দাবি রেখেছেন প্রশাসনের কাছে।

ছাত্রীকে ভয় দেখানোর ঘটনায় অন্তত চার যুবক ছিল বলে দাবি করে পোস্টে তাদের নাম তুলে ধরা হয়। যদিও ওই ঘটনার মূল নায়ক হিসেবে নলছিটি পৌর এলাকার জলিল চৌধুরীর ছেলে রেজাউল চৌধুরীকেই অভিযুক্ত করা হয়েছে।

বাকিরা হচ্ছে- উপজেলার নান্দিকাঠি গ্রামের রুস্তুম আলীর ছেলে বোমারু রমিজ, সোহরাব ডাক্তারের ছেলে সাবু এবং হান্নান পুলিশের ছেলে মিঠু।

 

বিস্ময়কর ব্যাপার, ছাত্রীকে শাসানোর প্রাক্কালে বোমারু রমিজের কোমরে গেঞ্জি দিয়ে ঢাকা একটি পিস্তলও দেখতে পাওয়া গেছে ওই ছবিতে।

জানা গেছে- ঘটনায় জড়িত চার যুবকই অপরাধের সাথে জড়িত রয়েছে। তাদের মধ্যে রমিজ একবার বোমাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। যে কারণে তার নামের পূর্বে উপজেলাবাসী বোমারু শব্দটি জুড়ে দিয়েছে। সে বোমারু রমিজ নামেই পরিচিত।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

তবে ছাত্রী শ্লীলতাহানির পুরো অভিযোগ অস্বীকার করে বাহিনী প্রধান রেজাউল চৌধুরী বলছেন- বিষয়টি অনেক আগের। কিন্তু স্থানীয় একটি মহল তাকে হয়রানি করতে এখন নতুন করে কৌশল নিয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer