প্রকাশিত: ১০/০৮/২০১৬ ৮:১০ এএম

naogaon-md20160810021254নওগাঁর রাণীনগরে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাবার ঘটনায় শিক্ষক ওসমান গনি (৫৫) ও ছাত্রী সুইটি আক্তারকে (১৮) আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িকভাবে বরাখাস্ত করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ের শিক্ষক ওসমান গনি। ওই শিক্ষকের স্ত্রী ও সন্তান রয়েছে। শরীর চর্চা বিষয়ের ক্লাস করার সময় ছাত্রী সুইটি আক্তারকে পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুইটি ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

গত ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে উপজেলার করজগ্রামের প্রবাসী সাইদুর হকের সঙ্গে সুইটি আক্তারের বিয়ে হয়। বিয়ের ২৬ দিন পর শিক্ষক ওসমান গনি গত ২ আগস্ট ছাত্রী সুইটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর সাইদুর হক বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি মির হোসেন জানান, ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষক ওসমান গনিকে চাকরিচ্যুত করার জন্য গত সোমবার পৃথকভাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।

রাণীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুর রহমান শফি জানান, শিক্ষক ওসমান গনি ও সুইটি আক্তারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সোমবার রাতে উপজেলার চরকানাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

পাঠকের মতামত

. দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকর

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...