ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১২:০৬ পিএম

ভারত ত্যাগের ছাড়পত্র পাওয়ার পরও এ মুহূর্তে দেশে ফিরছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে অন্তত ১৫ মামলার আসামি হওয়ায়, গ্রেপ্তার এড়াতেই তিনি এ কৌশল নিচ্ছেন বলে দাবি বিভিন্ন সূত্রের। তিনি ভারতে অবস্থান করেই ভাচুর্য়ালি দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সময়মত না আসলে তাঁকে ফেরাতে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ।

সময়টা ২০১৫ সাল, দাবি আদায়ে বিএনপি রাজপথে টানা হরতাল অবরোধে ব্যস্ত। মির্জা ফখরুলসহ বেশির ভাগ সিনিয়র নেতারা যখন কারাগারে ঠিক সেই সময় দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন আহমেদ। ওই বছরের ১০ মার্চ থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি। ৬৩ দিন পর তার খোঁজ মেলে ভারতের শিলংয়ে। অবৈধ প্রবেশের দায়ে মেঘালয় থানায় গ্রেপ্তার হন সালাহউদ্দিন।

ফোনালাপে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে সালাহউদ্দিন জানিয়েছিলেন, অনুপ্রবেশের দায়ে করা মামলায় ২০১৮ সালে নির্দোষ ও পরে আপিলেও পক্ষে রায় আসায় বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তাঁর দেশে ফেরার প্রসঙ্গটি। বাংলাদেশের পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে ট্রাভেল পাশের আবেদন করলে তাও গত ৮ জুন অনুমোদন করে বাংলাদেশ সরকার। সে সময় দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি।

তিন মাস মেয়াদি এ অনুমোদনের মেয়াদ ১৭ দিন বাদেই শেষ হচ্ছে। কিন্তু আপাতত সালাউদ্দিন আহমেদ দেশে ফিরছেন না বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, সালাহউদ্দিনের নামে ঢাকা এবং চট্টগ্রামের আদালতে মামলা আছে অন্তত ১৫টি। বেশ কিছুতে জারি আছে গ্রেপ্তারি পরওয়ানা। সুস্থ হলেই দেশে ফিরবেন তিনি। দেশে আসলেই গ্রেপ্তার হবে, পরে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। কারণ দেখিয়ে ট্রাভেল পাশের সময় বাড়ানোর আবেদনের সুযোগ আইনে আছে।

তবে সালাউদ্দিন সময়মত এবং স্বেচ্ছায় না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এটা সময় সাপেক্ষ। সে তো স্ব-ইচ্ছায় দেশে আসার কথা বলেছিল, এখন না আসলে তাকে ফেরাতে কি করা যায়। পরে দেখব বিষয়টি। সে আসার জন্য অনুমতি চেয়েছিল আমরা দিয়েছিলাম। মেয়াদ বাড়াতে সে আবেদন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করবে।’

২০১৬ সালের কাউন্সিলে ভারতে থাকা অবস্থায় সালাহউদ্দিন আহমদকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। সে থেকেই তিনি ভার্চুয়ালি দলের নীতিনির্ধারণী বৈঠকগুলোতে যুক্ত থাকছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer