প্রকাশিত: ১০/০৪/২০১৭ ১১:২০ এএম

অাজিজুল হক,কক্সবাজার:
পূর্ব বিরোধের জের ও অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদগাঁও চৌফদন্ডীতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ০৪ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, অাজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চৌফদন্ডী ৬ নং ওয়ার্ডের খামার পাড়ায় ২ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন গুরুতর অাহত হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌছেঁ পরিস্থিতি নিয়ন্ত্রনে অানতে সক্ষম হয়। অাহত মৃত শফি মিয়ার পুত্র মোঃ তাহের মিয়া(৩০)কে কক্সবাজার সদর হাসপাতাল ও মোঃ হোছনের পুত্র মোঃ মোর্শেদ (১৮)কে ঈদগাঁও হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বর্তমানে ২ পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন মুহূর্তে অাবার সংঘর্ষের সুত্রপাত হতে পারে বলে জানান এলাকাবাসী।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer