প্রকাশিত: ১৬/০৩/২০২০ ৯:০৯ এএম
ছবি-প্রতীকী

ঝালকাঠির রাজাপুরে চেয়ারম্যানের গাড়ি বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে একটি টমটম। এ ঘটনায় এক কৃষক নিহত ও তিনজন হয়েছেন।
রোববার সন্ধ্যায় ওই উপজেলার বড়ইয়া ইউপির উত্তমপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মোল্ল্যা একই ইউপির চল্লিশকাহনিয়া গ্রামের মো. নূর উদ্দিন মোল্ল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, উত্তমপুর সেতু থেকে গাছবোঝাই একটি টমটম পূর্ব দিকের ঢালে নামার সময় উপজেলা চেয়ারম্যানের গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে হারুন মোল্ল্যা, আব্দুল মজিদ, মো. হাবিবুর রহমান ও ইউসুফ মোল্ল্যা গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত মজিদ ও হাবিবকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টমটম চালকের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer