প্রকাশিত: ০৮/০৫/২০২১ ৩:৩৯ পিএম

অসুস্থ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতপূর্র্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সুচিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে চাপ তৈরি করতে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করে। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্তই নয়।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের নেতা কমীরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...