প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৪:৫৩ পিএম

চাল নিয়ে অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এসময় একটি গুদাম সিলগালা করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালা উদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের অবস্থান টের পেয়ে পালিয়ে যান কামরুল নামে আরেক কর্মকর্তা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল এ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আমরা গুদাম সিলগালা করি।

তিনি আরও বলেন, গুদামটিতে ৫০ কেজির চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই সিলগালা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আরও ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...