ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১০:৩২ এএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কান্ট্রি অফিসে ফিন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: ফিন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রিসহ ফিন্যান্স ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান বা অলাভজনক কোনো সংস্থায় অ্যাকাউন্টিং ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেতৃত্বের পর্যায়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। দেশ-বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ওয়ার্ল্ড কনসার্ন কান্ট্রি অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ৯৩,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন বিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, সপ্তাহে দুই দিন ছুটিসহ বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও দুটি প্রফেশনাল রেফারেন্সসহ জীবনবৃত্তান্ত wcbinfo@worldconcern.org ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৫।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer