প্রকাশিত: ১৫/১০/২০১৭ ৫:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৪ পিএম

ইমাম খাইর::
উখিয়া-টেকনাফে চাকরির ক্ষেত্রে ৮০ ভাগ স্থানীয়দের অগ্রাধিকার দেয়া না হলে কোন এনজিও প্রতিষ্ঠানকে এলাকায় ঢুকতে না দেয়ার হুুঁশিয়ারী দিয়েছেন আবদুর রহমান বদি এমপি।

রবিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে সভায় সাংসদ আবদুর রহমান বদি আরো বলেন, উখিয়া-টেকনাফ আমার এলাকা। এখানকার মানুষ যাতে অধিকার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা আমার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানা ক্ষতির সম্মুখিন হয়েছে। তাই রোহিঙ্গা ক্যাম্প গুলোর এক কিলোমিটারের মধ্যে যেসব স্থানীয় মানুষ রয়েছে তাদের ভিজিএফ এর আওতায় আনতে হবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত ভাবে স্যানিটেশন ব্যবস্থা করা প্রয়োজন। নচেৎ শুষ্ক মৌসুমে পরিস্থিতি ভয়াবহতায় রূপ নিতে পারে। মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে নানা রোগ। তাই এখন থেকে এ বিষয়ে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।

এমপি বদি বলেন, উদ্ভট দুর্গন্ধ রোধে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নিয়মিত মেডিসিন দিতে হবে।

তিনি উখিয়া-টেকনাফের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জেলা আওয়ামীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার বরাবর জীবন বৃত্তান্ত দেয়ার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেঃ কর্ণেল আনোয়ারুল ইসলাম ও কক্সবাজার পৌসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র :সিবিএন

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...