প্রকাশিত: ০৬/০৫/২০১৯ ৭:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ মে)। ফলে ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ রাজবাড়ী, চাঁদপুরসহ জেলা অ‌ফি‌সের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।

কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ ঘোষণা দেবেন।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer