প্রকাশিত: ১২/১০/২০২১ ৪:১০ পিএম

বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলার শতবর্ষী নারী গুলবাহার বেগম ১০৭ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একমাত্র পুত্র আবদুল ছমদ (৮৭)।
১৯১৫ সালের ২৩ জানুয়ারী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে জন্ম গ্রহণকারী গুলবাহার বেগম ১১ অক্টোবর ২০২১ ইং একই (জালিয়াপালং) ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে নিজগৃহে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন), একই দিন সকালে সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়। শতবর্ষী নারী মরহুমা গুলবাহার বেগম সোনাইছড়ি গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।
মৃত্যু কালে তিনি তাঁর একমাত্র পুত্র সহ অসংখ্য নাতী-নাতনী, পুতি-পুতনী ও সুতি-সুতনী (৫ম প্রজন্ম) রেখে যান। ব্যাক্তিগত ও সাংসারিক জীবনে অত্যন্ত পরহেজগার-পর্দানশীন, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এই মহীয়সী নারী তাঁর জীবদ্দশায় ১ম ও ২য় বিশ্ব যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer