প্রকাশিত: ২৬/০৭/২০১৬ ৭:৪৮ এএম

নিউজ ডেস্ক::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আপত্তিকর অবস্থায়’ বহিরাগত তরুণ-তরুণী আটক করেছে প্রশাসন। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ভেতরে পাহাড়ের পাদদেশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তরুণীর (১৮) বাড়ি ফতেয়াবাদে। তিনি নগরীর কুলগাও সিটি করপোরেশন মহিলা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। আর আটক তরুণ (২৮) সরকারি সিটি কলেজের এমবিএ শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশের এসআই নুরুজ্জামান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভেতরে পাহাড়ের পাদদেশ থেকে আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে আটক করা হয়। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নন। পরে প্রক্টর স্যারের কাছে নিয়ে গেলে তিনি তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দিতে বলেন।’

এ বিষয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ে আর এ ধরনের কাজ করতে আসবে না বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বহিরাগতরা এখানে এসে এ বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করবে তা আমরা চাই না।’

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, ৫৬টিতেই নেই গেটম্যান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে নেই গেটম্যান। এসব লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা ...

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র নারী প্রকৌশলীর মৃত্যু, মাসেও মেলেনি কারণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক মাসের বেশি সময় ...