প্রকাশিত: ১১/০৭/২০২০ ৯:৪১ পিএম , আপডেট: ১১/০৭/২০২০ ৯:৪৫ পিএম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি করোনায় আক্রান্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার পরিবারের আরও চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ রিপোর্টে আসে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এসএম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

উপাচার্য ড. শিরীণ আখতার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...