উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০১/২০২৪ ৩:১২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান।

তিনি উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার মো. বাবুলের ছেলে। ও চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের ছাত্র।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী মারসা পরিবহনের একটি বাসে ও লোহাগাড়ামুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওছার বলেন, বাস-মোটর সাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...