ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১০/২০২৩ ৬:১৯ পিএম

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প সূত্রে জানা যায়, ১২ নভেম্বর উদ্ধোধন হলেও পর্যটকের জন্য ট্রেন চলাচল শুরু হবে নভেম্বরের শেষের দিকে। কালুরঘাটসহ কয়েকটি সেতু দুর্বল হওয়ায় সেখানে গতি কমিয়ে ট্রেন চালানো হবে। বাকি পথে ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলবে।
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল পিছিয়েছে কর্তৃপক্ষ।

ট্রেনটি রোববার দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রা করার কথা ছিল।

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মো. সুবক্তগিন শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সর্বোচ্চ প্রস্তুত যে ছয়টি বগি পটিয়ায় এনে রাখা হয়েছে, সেগুলো দিয়ে পরীক্ষামূলক ট্রায়াল সম্ভব নয়। তা ছাড়া কালুরঘাট সেতু পুরোপুরি প্রস্তুত হতে ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত সময় লাগবে। ওই তারিখের আগেই নতুন বগি চলে আসবে। হয়তো ওই সময়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করা যাবে।’

তিনি আরও জানান, ১৫ অক্টোবর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রেলপথ পরিদর্শন করবেন। ওই সময় ১২ নভেম্বর উদ্বোধনসহ নানা বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে।

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প সূত্রে জানা যায়, ১২ নভেম্বর উদ্ধোধন হলেও পর্যটকের জন্য ট্রেন চলাচল শুরু হবে নভেম্বরের শেষের দিকে। কালুরঘাটসহ কয়েকটি সেতু দুর্বল হওয়ায় সেখানে গতি কমিয়ে ট্রেন চালানো হবে। বাকি পথে ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer