প্রকাশিত: ২১/০৬/২০১৭ ৯:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা বাংলাদেশি টাকায় দুই হাজার ৪০০ কোটি টাকা। আজ বুধবার এ নিয়ে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। এডিবি বাংলাদেশ অফিস থেকে এ তথ্য জানা গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে। সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে। এ প্রসঙ্গে এডিবি’র জনসংযোগ কর্মকর্তা গোরিন্দ বার বলেন, চট্টগ্রাম থেকে রামু হয়ে রেললাইনটি কক্সবাজার দিয়ে মিয়ানমারের কাছে ঘুনধুম সীমান্তে পৌঁছাবে। এ রেললাইন হবে ডুয়াল গেজের। প্রকল্পের আওতায় কক্সবাজারে তৈরি হবে ঝিনুকের আদলে দৃষ্টিনন্দন একটি রেলওয়ে স্টেশন। রেললাইনটি নির্মাণ হলে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে সময় লাগবে মাত্র ছয় ঘণ্টা। যেখানে বর্তমানে গাড়িতে যেতে সময় লাগে ১০ ঘণ্টা বা এরও বেশি। এমনকি কলকাতা থেকেও কেউ কক্সবাজার আসতে চাইলে সময় লাগবে ১৬ ঘণ্টার মতো। প্রকল্পের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের দোহাজারী গ্রাম থেকে এ লাইন শুরু হবে। এরপর তা চন্দনাঈশ, সাতকানিয়া, লোহাগাড়া, চকোরিয়া, কক্সবাজার সদর, রামু ও উখিয়া- মোট সাত উপজেলার মধ্য দিয়ে ঝিলংঝায় পৌঁছাবে। –

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer