প্রকাশিত: ০১/০২/২০১৭ ৩:২৪ পিএম , আপডেট: ০১/০২/২০১৭ ৪:৫৬ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারাতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও অন্তত ৬জন আহত হয়েছে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দশম শ্রেণীর ছাত্র মোঃ ঝিম বাবু (১৬) টাঙ্গাইল জেলাধীন গোপালপুরের দুবাইল কালী বাড়ি গ্রামের মোঃ লিটনের পুত্র বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটে ১ফেব্রুয়ারী বুধবার ভোর সাড়ে ৫টায় ডুলাহাজারা ইউনিয়নের পাগলীরবীল নামক এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরে একটি যাত্রীবাহী প্রাইভেট হাইয়েস (ঢাকা মেট্টো চ-১৯-১৫৭৭) কক্সবাজারে ভ্রমন শেষে নিজ এলাকা টাঙ্গাইল ফিরছিলেন। উল্লেখিত স্থানে পৌঁছালে কক্সবাজার অভিমুখী একটি মালবাহী ট্রাক (চট্টমেট্টো ট-১১-১৯৩২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট গাড়িটি ধুমড়েমুছড়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে মোঃ ঝিম বাবুর মৃত্যু হয়। আহতরা হলেন ওই একই এলাকার আমজাদ হোসেন (৫০), মোঃ শিপন (৩৬), আমজাদ হোসেন (৩৪), রবি (১৩) সহ আরো কয়েক জন। স্থানীয় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সুত্রে জানা যায়, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। স্বজনরা আসলে লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer