প্রকাশিত: ২৪/০৫/২০১৮ ১:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ এএম

চট্টগ্রাম : নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় বুধবার (২৩ মে) সন্ধ্যায়  ১২ লাখ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে কাউসার আহমেদ জসিম (২৫) ও আবদুল্লাহ আল নোমান (২৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কুমিল্লার কৃষ্ণপুরের মো. হানিফ মিয়ার ছেলে জসিম ও তার বন্ধু নোমান সিআরবির জিএম বাংলোর নিচে অপেক্ষা করছিল এক ব্যবসায়ীর ১২ লাখ টাকার ছিনতাইয়ের জন্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তল্লাশির সময় জসিমের কাছে একটি পিস্তল এবং নোমানের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি এলজি পাওয়া যায়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer