প্রকাশিত: ১৪/১১/২০১৮ ৫:২৪ পিএম

নিউজ ডেস্ক::
‘কাগজপত্র ঠিক’ থাকার পরও দাবি করা ‘চাঁদা’ না পেয়ে কাভার্ড ভ্যানের চালককে মারধর করার অভিযোগে চালক-শ্রমিকরা পুলিশ বক্সে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা জানান, এদিন বেলা ১১টার দিকে সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ একটি কাভার্ড ভ্যান থামিয়ে কাগজপত্র চেক করে সব ঠিক পায়। তারপরও ট্রাফিক পুলিশ তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে।

তারা জানান, এ ঘটনায় চালক-হেলপার ও স্থানীয় জনতা প্রতিবাদ করে এগিয়ে আসেন। একপর্যায়ে তা বিক্ষোভে রূপ নিতেই পুলিশ বক্স ভাঙচুর, গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। প্রায় আড়াই ঘণ্টার পর পুলিশ ও ডিবি পুলিশের স্পেশাল ফোর্স গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, বেলা ১১টার দিকে সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ একটি কাভার্ড ভ্যানকে থামতে সিগন্যাল দেয়। ওই সময় চালক সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করায় তাকে আটকে মারধর করে। এতে বিক্ষুব্ধ চালক-শ্রমিকরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় প্রথমে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা ওই স্থানের পুলিশ বক্স ভেঙে ফেলেন এবং কয়েকটি গাড়িতে আগুন দেন। পরে রিজার্ভ পুলিশ ও ডিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer