উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ৯:৪৬ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নাহিদা আকতার রিক্তা নামে এক নারী স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচটি শিশু জন্ম দিয়েছেন। এদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন মেয়ে। গত বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চিকিৎসকরা বলছেন, পাঁচটি শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা ভালো না। শুধুমাত্র একজন শিশুর ওজন হয়েছে এক কেজি ৫০ গ্রাম। বাকি সবাই এক কেজির নিচে।

এদিকে শিশুদের দেখতে সুদূর আরব আমিরাতের দুবাই থেকে ছুটে আসেন বাবা আশরাফুল আলম। আশরাফুল আলমের ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ৫ বছর পর একসাথে ৫টি শিশু সন্তানের জন্মের খবর শুনেও তেমন স্বস্তিতে নেই তিনি।

আশরাফুল আলম বলেন, আমার ৫ শিশুর মধ্যে ৪ জনের অবস্থা ভালো নয়। ডাক্তাররা আমাকে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। এতে আমি কিছুটা চিন্তিত। ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের মজলিস বাড়ির বাসিন্দা আশরাফুল তার সন্তানদের সুচিকিৎসার পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেছেন।

শিশুদের খালা জানান, প্রথম তার বোনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা খারাপের দিকে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। সেখানে ৫ শিশু জন্ম দেন তার বোন। তবে বর্তমানে তিন মেয়ে ও এক ছেলে শিশুর অবস্থা ভালো না।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...