প্রকাশিত: ০৫/১২/২০১৮ ১১:২৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে সিএমপির কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতার দু’জন হলেন— কক্সবাজারের উখিয়ার দক্ষিণ রুমখা এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে আবদুস সালাম (৪২) ও রোহিঙ্গা যুবক মো. জুবায়ের হোসেন (২০)। সালাম ট্রাকচালক ও জুবায়ের চালকের সহকারী।

সিএমপির গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠরিতে লুকিয়ে রাখা ১৬ হাজার ইয়াবা পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer