প্রকাশিত: ০৭/০৬/২০২০ ১০:১৫ পিএম

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ চায় নগর বিএনপি। রোববার (৭ জুন) দুপুরে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির সংবাদ সম্মেলনে এ দাবি জানান নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। করোনার আগাম সংবাদ পাবার পরও তারা কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি। পোশাক কারখানা ও দোকানপাট খুলে দিয়েছে। এতে সরকার দেশকে করোনার ঝুঁকির মধ্যে ফেলেছে।‘ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম এখন হটস্পটে পরিণত হয়েছে। তাই চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ জারি করা উচিত।’

বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন, নগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer