প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৮:০৭ পিএম

নিউজ ডেস্ক::
চকরিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকালে তিনি থানার বিদায়ী অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছ থেকে তাঁর দায়িত্বভার গ্রহন করেন। নবাগত ওসি মো. হাবিবুর রহমান ২০১৬ সাল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডিবি শাখার ওসি হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি কক্সবাজারের উখিয়া থানার ওসি তদন্ত ও পরবর্তিতে একই থানার ওসি প্রশাসন হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ওসি মো. হাবিবুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধিনে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দু’দফায় প্রায় আড়াই বছর কসবো ও সুদানের দারফোতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর এ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি দু’দফা জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...