প্রকাশিত: ২০/১২/২০১৬ ৯:৩৬ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সম্মুখাংশে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়। ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। উপস্থিত বক্তারা দেশ এগিয়ে যাওয়ার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের প্রতিচ্ছবি ও বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস তুলে ধরেন। মেলায় কোন প্রকার অশ্লীলতা মেনে নেওয়া হবে না, যদি জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি পরিচালিত হয় তাহলে প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন তার বক্তব্যে কঠোর সতর্ক করে দেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার মুক্তিযুদ্ধা বিষয়ক নেতৃবৃন্দ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোক্তার আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়নের সবেক চেয়ারম্যান কামাল হোছাইন, ডুলাহাজারা ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলী সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এক মাসের জন্য অনুমোদন পেলেও ঐতিহ্যবাহী বিজয় মেলাটি আগামী ১৫দিন পর্যন্ত চালবে বলে জানান ইউনিয়ন যুবলীগের সা.সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির সহ সভাপতি তৌহিদুল ইসলাম।

পাঠকের মতামত

. দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকর

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...