প্রকাশিত: ২২/০১/২০১৭ ১০:০৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::

চকরিয়ায় মর্মান্তিরক সড়ক দুর্ঘটনায় উখিয়ার ইমান আলী (৫৫) নামক এক ব্যবসায়ী নিহত সহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা ঐতিহাসিক মাহফিল থেকে নোহা যোগে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের হাজী ইসলাম মিয়ার পুত্র।

জানা যায়, উখিয়ার সোনার পাড়া হতে ব্যবসায়ী শিক্ষক ও কয়েকজন মুসল্লী কুমিরাঘোনা মাহফিলে অংশগ্রহণ করে। নোহা মাইক্রোবাস যোগে ফেরার পথে গতকাল বিকালে চকরিয়া নামক স্থানে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ব্যবসায়ী ইমান আলী নিহত হন। আহতরা হলেন- সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল করিম (৫৮), নিহতের ভাই জাফর আলম সওদাগর (৪৮), হাজী আবদুল বারী (৬২) সহ গাড়ীর ড্রাইভার ও হেলপার। দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছলে শোকের ছাঁয়া নেমে আসে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer