প্রকাশিত: ০৩/০২/২০১৭ ৮:৫৩ এএম

উখিয়া নিউজ ডটকম:;
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো সাত জন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার মুখী একটি নোহা মাইক্রোবাসে সাথে চট্টগ্রামমুখী একটি শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি আগুন লেগে যায়। আগুনে মাইক্রোবাসের ড্রাইভার ও পাশে বসা এক নারী দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আহতদের পুলিশ উদ্ধার করে মেডিকেল পাঠিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে। আর নিহত দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer