অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...
এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়তলী এলাকাস্থ স্থানীয় আকতারের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ১৭ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবারা সকালে হারবাং এর পাহাড়তলি এলাকার আকতারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে চকরিয়া থানার এস আই মো.আলমগীর আলমের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার এস আই মো.আলমগীর প্রিয় চট্টগ্রামকে জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যুবক পাগল হতে পারে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত