ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৫ ২:৩৯ পিএম

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩৬ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি। তবে পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমএম রকিব উর রাজা বলেন, কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনো এজাহার জমা দেওয়া হয়নি। তবে পরিবারের সাথে কথা হয়েছে। বিকেলের মধ্যে মামলা করতে পারে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর থেকেই অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ৫ জানুয়ারি রাতে বদরখালী ব্রিজের পাশে প্যারাবনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় কিশোরী। এরপর থেকে এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। সোমবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আলটিমেটামও দিয়েছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...