প্রকাশিত: ০১/০৭/২০১৯ ২:১০ পিএম

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসে ঘুষখোর রুখতে ‘ঘুষ বোর্ড’বসালেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
জানা যায়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনেই একটি বক্স বসানো হয় । বক্সটিতে লেখা আছে ‘যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন, তবে এই বোর্ডে বিবরণ দিয়ে যাবেন’। এটির নাম দেয়া হয়েছে ‘ঘুষ বোর্ড’।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যদি কেউ ঘুষ দিয়ে থাকেন তবে বোর্ডটিতে বিস্তারিত লিখে দিয়ে যাবেন। বোর্ডটির নিচ অংশে দুটি বক্স দেয়া আছে। বক্সগুলো লক করা থাকবে। যার চাবি শুধুমাত্র আমার কাছে থাকবে। এতে করে অন্তত ঘুষখোররা লজ্জায় পড়বে। ঘুষ লেনদেনে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

হাটহাজারীতে ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ । তারা বলছেন সব অফিসেই যদি এ ধরনের ‘ঘুষ বোর্ড’ বসানো হত তবে কোন কর্মকর্তা ঘুষ নেয়ার সাহস করতো না। এমন উদ্যোগের ফলে ঘুষ লেনদেনের তথ্য পাওয়া যাবে ব্যাপক।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer