ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০২/২০২৪ ২:৩৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে এ মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবির সদস্যরা এসে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, নোয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করে বিজিবি সদস্যরা নিয়ে গেছে বলে শুনেছি

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer