প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৭:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি,
সম্প্রতি মিয়ানমার সেনা বাহিনীর বর্বরতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ত্রাণ বিতরণ করলেন বান্দরবান জেলা বিএনপি। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া ও পশ্চিমকুল পাহাড়ে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে বান্দরবান জেলা বিএনপি , বান্দরবান সদর পৌর বিএনপি ও লামা বিএনপির উদ্যোগে অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপি র সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা । এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বান্দরবান জেলা যুবদলের আহবায়ক আবু বকর ও যুগ্ম আহবায়ক আবিদুর রহমান ও সেলিম রেজা , বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা আয়েশা আক্তার , বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, বান্দরবান সদর পৌর বিএনপির মাইনুদ্দিন রবিন ও আবু সালেহ, লামা পৌর বিএনপির সভাপতি আবদুর রব, লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন কমিশনার। বান্দরবান সদর উপজেলা বিএনপির আহবায়ক ছরোয়ার জামান, যুগ্ম আহবায়ক নু মং প্রু মারমা , লামা উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাহিন, বান্দরবান যুবদলের জহির উদ্দিন মাসুম, বান্দরবান সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম মেম্বার, যুবনেতা আকবর ও ছাত্রদল নেতা আলমগীর প্রমুখ।

পাঠকের মতামত

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...