
প্রেস বিজ্ঞপ্তি::
নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যতম রক্তদানকারী সংগঠন ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদের ২০২০-২১ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২৮ অাগস্ট রোজ জুমাবার বিকাল ৩ ঘটিকা হতে দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওমর ফারুকের কোরঅান তিলাওয়াত ও পারভেজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য মাওলানা নুরুল আবছার, নুর হোসেন, কামরুল হাসান শিমুল, ছৈয়দুর রহমান হীরা, আব্দুল মালেক, হামিদুল হক, নুরুল হুদা, মোহাম্মদুল হক বাবুল।
আরো উপস্থিত ছিলেন এডমিন প্যানেলের সদস্য মাষ্টার মোঃ ইউনুস, সিরাজুল ইসলাম ও আব্দুর রহিম সিকদার বাবুল।
এতে উপস্থিত অতিথি, উপদেষ্টা মন্ডলী ও এডমিন প্যানেলের সর্বসম্মতিক্রমে অাগামী ১ বছরের জন্য ডাঃ শাহজালাল সভাপতি, রফিক হায়দার সাধারণ সম্পাদক, শামীমুর রহমান সিনিয়র সহ-সভাপতি, পারভেজ মোঃ সেলিম সাংগঠনিক সম্পাদক, আজিজুল হক রানা প্রচার ও প্রকাশক , ওমর ফারুককে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটি গঠন শেষে বিগত বছরের সাফল্যময় কর্মকান্ড ও অাগামী ১ বছরের পরিকল্পনা গৃহীত হয়।

পাঠকের মতামত