ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০২/২০২৫ ৬:২৭ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এইচকেবি, জেএসবি ও বিএইচবি (HKB, JSB ও BHB) নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও ইটপুড়াতে কাঠ ব্যবহার করার দায়ে ৩ ইটভাটাকে ৩ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৫ ফেব্রুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার যৌথ টিমের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এ-সময় মোবাইল কোর্টে HKB, JSB ও BHB ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ১ লক্ষ করে ৩টি পৃথক মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্ক্যাভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়।

এ অভিযানে অংশ নেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা । পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন,পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...