এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/১১/২০২৩ ৪:০৫ পিএম

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অংগ প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান। বুধবার সকালে রাষ্ট্রদুত ও তার সঙ্গে আসা সফর সংগীরা রেডিয়েন্টের হাতে গড়া প্রতিষ্ঠানের আম বাগান, জাম বাগান রাবার গার্ডেন, মুরগির খামার, গরুর খামার, ছাগল খামার, মৎস্য খামার আনারস বাগান সহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের ভুয়সী প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূতকে রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও গিফট বক্স তুলে দেন রাষ্ট্রদূতের হাতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সাথে আসা সফর সঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য -রাষ্ট্রদূত সকালে রোহিংগা শরনার্থী শিবির পরিদর্শনে যাবার পথে রেডিয়েন্ট গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেই বাগানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...