টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

অাজিজুল হক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে মোট ৪শ ৮০ জন অতি হত দরিদ্র পরিবারকে ১০ কেজি করে ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল ধর্মের মানুষদের ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় ঘুমধুম বেতবুনিয়া বাজারস্থ প্যানেল চেয়ারম্যানের কার্যালয়ে উক্ত চাল বিতরণের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য খালেদা বেগম, যুবনেতা মকছুদুর রহমান, অানোয়ারুল ইসলাম সিকদার,সাংবাদিক শ,ম গফুর,চৌকিদার অাব্দুর রহিম সাগর, রশিদ উল্লাহ প্রমুখ।
পাঠকের মতামত