প্রকাশিত: ০৮/০২/২০২১ ২:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
bgbবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়ার পাহাড়ের ঢালুতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিজিবির দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক-বি/৩ এর ফোরকান আহমেদের ছেলে জোবায়ের (২৮) ও ব্লক-সি এর মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন এক বার্তায় জানান, কতিপয় ইয়াবা ব্যবসায়ী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়া পাহাড়ি ঢালুতে অবস্থান নেয়। রাতে ৫-৬ জনের একটি দল পাহাড়ি এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা দুভাগে বিভক্ত হয়ে বিজিবিকে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে তারা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, ৪টি কাতুর্জ ও দুটি খালি খোসা উদ্ধার করে। এছাড়াও অজ্ঞাতনামা দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় বিজিবির দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer