প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৯:১০ পিএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ঘুমধুমে পুলিশ আভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ স্থানীয় বাসিন্দা মৃত অমহ্লাসা তঞ্চংঙ্গ্যার পুত্র ইয়াবা ব্যবসায়ী উথাইলা তঞ্চঙ্গ্যা (৩৮) কে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার শম্পা রাণী সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মো. এরশাদ উল্ল্যার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুমধূমের বড়ইতলী এলাকায় রবিবার (৪ সেপ্টম্বার) ভোর রাতে উথাইলা তঞ্চঙ্গ্যার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। ঘরের চালে রাখা ত্রিশটি প্যাকেটে রক্ষিত ছয় হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার কৃত ইয়াবার বাজার মূল্য আঠার লক্ষ টাকা বলে পুলিশ জানায়।

আটক উথাইলা তঞ্চঙ্গ্যা জানান, তার বাড়ী সীমান্তবর্তী হওয়ায় মিয়ানমারের নাগরিক থেকে প্রতি পিস ২৭ টাকা দরে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবল্যাট ক্রয় করে।

প্রসঙ্গত: গত ৮ আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে ১৫ হাজার ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer