ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ৭:৩০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মধ্যম পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আরেফা বেগম (৩২) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ছৈয়দুর রহমান হীরা পূর্বের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে একই এলাকার আনোয়ারুল ইসলামের স্ত্রী আরেফা বেগমকে হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি আরেফার বসতভিটায় প্রবেশ করে একটি আম গাছ থেকে জোরপূর্বক আম পাড়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালান। এতে আরেফা বেগম গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, আরেফা বেগমকে উদ্ধার করতে গেলে এক নারী সাক্ষীকেও মারধর ও শ্লীলতাহানি করা হলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী আরেফা বেগম জানান, অভিযুক্তরা পূর্ব থেকেই তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল এবং ভবিষ্যতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই হৃদয় পাল বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer