প্রকাশিত: ৩১/০১/২০১৭ ১০:০০ পিএম

বিশেষ প্রতিনিধি::
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম এলাকায় মেসার্স ইসহাক ট্রেডার্স বিকস্ নামক অবৈধ ও অনিবন্ধিত ইট ভাটায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে জরিমানা, ইট ভাটা উচ্ছেদ ও সীলগালা করে দিয়েছে। এসময় সাড়ে ৪ লক্ষাধিক টাকার জরিমানা দিতে হয়েছে। কক্সবাজারস্থ র‌্যাব- ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্যরা মঙ্গলবার প্রায় ৫ঘন্টা ব্যাপী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গহীন অরণ্যে উত্তর ঘুমধুম এলাকায় মোঃ ইসহাকের ইট ভাটায় অভিযান চালায়। উক্ত ইট ভাটায় কোন ধরণের কাগজ পত্র নেই। ইট ভাটাটি বনবিভাগের জমিতে সামাজিক বনায়নের গাছ উজাড় করে এবং জোর পূর্বক বনদখল করেন। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন ইট উৎপাদন ও বিক্রয় করছে। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মমিনুল ইসলাম। উক্ত অভিযানে ইট ভাটাটিকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪/৫/৬/৮ ধারা এবং পরিবেশ সংরক্ষন আইন ৬(খ) ধারায় নগদ ৪,৫০,০০০ (চার লাক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় । পরবর্তীতে ইটভাটাটিকে সীলগালা এবং বনবিভাগের স্থান হতে উচেছদ করা হয়। অভিযানে নেতৃত্ব দানকারী র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন ইট ভাটা অভিযানের সত্যতা স্বীকার করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল হক বলেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ইউনও এস এম সরওয়ার কামাল বলেন, নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে থাকা বাকী ইট ভাটা গুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer