প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ১০:২২ এএম , আপডেট: ২৩/০৯/২০১৮ ১০:৩০ এএম

বান্দরবান প্রতিনিধি – বান্দরবান জেলার মিয়ানমার উপজেলার ঘুনধুম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ বাংলাদেশী উপজাতীয়কে আটক করেছে বিজিবি। আটককৃত ৩ জনের মধ্যে ১জন মিয়ানমার বিজিপির সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আটক তিন ব্যক্তির বাড়ি জেলার আলীকদমে হলেও একজন স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করে। আটক তিনিজনই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক তিনজনের নিকট থেকে ৫ কেজি শুটকি মাছ আটক করা হয়েছে। এ মাছ তারা মিয়ানমারের ডেকুবুনিয়ার মেদাইক বিজিপি ক্যাম্পের সদস্যদের খাবার হিসাবে বহন করছিল।

সূত্র জানিয়েছে, গতকাল দুপুর ১২ টার দিকে বাংলাদেশ সীমান্তের ৩৪ বিজিবি ঘুমধুম বিওপি থেকে উত্তর-পুর্ব কোণে ১ কি.মি. দুরে বেতবুনিয়া বাজার চেকপোষ্টে গাড়ী তল্লাশী করে এই ৩ জন উপজাতি নাগরিককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের আটককৃতরা স্বীকার করেছে, তারা বাইশারী সীমান্ত দিয়ে নিয়মিত মিয়ানমারে যাতায়াত করে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer