প্রকাশিত: ১০/০৬/২০২০ ৩:৪৮ পিএম
ফাইল ছবি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতার্ ডা: আবু জাফর মো: ছলিম।

তিনি জানান- করোনায় উপজেলার ঘুমধুমের রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী কাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন। ফলে বান্দরবান স্বাস্থ্য বিভাগের শনাক্ত রোগীর তালিকায় তার নাম নেই। তবে কক্সবাজার পিসিআর ল্যাবের তালিকায় বান্দরবান জেলার রোগী হিসেবে তালিকাভূক্ত আছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৬৫ বছর বয়সী রশিদা বেগম গত শনিবার (৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পজিটিভ শনাক্ত হয়। ঘুমধুমের পার্শ্ববর্তী কুতুপালং রোহীঙ্গা ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করিছিলেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer