প্রকাশিত: ২৮/০৬/২০২১ ৫:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। থাকবে আরও কিছু বিধিনিষেধ। এই নির্দেশনা কার্যকর করতে সেনাবাহিনীকে মাঠে নামানো হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে এই বিধিনিষেধ দেওয়া হবে। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে।

গত বছরের মার্চে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কয়েকদফা লকডাউন দিয়েছে সরকার। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে; এমন প্রেক্ষাপটে সম্প্রতি আবারও বেড়েছে করোনার সংক্রমণ।

করোনার এমন পরিস্থিতিতে সোমবার থেকে গণপরিবহন, শপিংমল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত এ বিধিনিষেধ চলবে। এরপর শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...