ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ৮:২৪ পিএম

গ্রাহকের পৌনে ২ কোটি টাকা নিয়ে চাঁদপুর শহরের নতুনবাজার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিরুদ্দেশে চলে গেছেন।

ঘটনাটি ঈদের দুদিন আগে হলেও সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জানাজানি হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গ্রাহক। অপরদিকে থানায় নিখোঁজ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়ায়। চলতি বছরের ১৪ জানুয়ারি চাঁদপুর নতুনবাজার শাখায় যোগ দেন তিনি। এর আগে কুমিল্লার দাউদকান্দি শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন শ্রীকান্ত নন্দী।

৯ এপ্রিল আকবর হোসেন লিটন নামের এক গ্রাহকের ১ কোটি ৭৬ লাখ টাকা জমা না দিয়ে উধাও হন তিনি। পরদিন ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর সন্ধানে থানায় নিখোঁজ ডায়েরি করে ব্যাংক কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: পুলিশ কনস্টেবলকে বেধড়ক পেটালেন এএসপি

গ্রাহক আকবর হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখেছেন। তিনি যে চলে যাবেন তা তো আর আমি জানি না। বুধবার আমাকে টাকা বুঝিয়ে দেয়ার কথা তার। কিন্তু তিনি আর সেদিন অফিসে আসেননি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তার সঙ্গে আর দেখা হয়নি।’

আকবর হোসেনের নিকটাত্মীয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, ব্যাংক কর্তৃপক্ষ দায়দায়িত্ব না এড়িয়ে এ বিষয়ে ভূমিকা নিতে পারে। যেভাবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে সেরকম কার্যক্রম করাই জরুরি। না হলে পূবালী ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। মানুষ আর এ ব্যাংকে লেনদেন করতে চাইবে না। শুধু এ ব্যাংকই নয় টোটাল ব্যাংক খাতেই একটা প্রভাব পড়বে।

পূবালী ব্যাংকের ওই শাখায় দায়িত্বে থাকা বর্তমান ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ওই ব্যবস্থাপক ফিরে না আসাতে আমাকে ব্যাংকের দায়িত্ব দেয়া হয়েছে। তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ব্যাংকের অভ্যন্তরীণ কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না তা এখনো বোঝা যাচ্ছে না। তবে ওই ব্যবস্থাপককে না পাওয়ায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো নিখোঁজ ব্যাংক কর্মকর্তার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...