সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৫:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি। গ্যাসের প্রকৃতি ও উৎস জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গ্যাসের প্রবাহ শেষ হতে এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বুধবার ঘটনাস্থলে বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম জানান, প্রথমদিকে গ্যাসের নির্গমন নলকূপের বোরিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন তা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে তাদের কাছে কয়েকটি বিকল্প রয়েছে। বাপেক্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মঙ্গলবার সকাল ৬টার দিকে ছোট ইনানী এলাকার মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেও সফল হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্যাসের চাপ বেশি থাকায় আগুন নেভানোর চেষ্টা ঝুঁকিপূর্ণ হতে পারে। আগুন নিভিয়ে দিলে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ার পাশাপাশি অন্য স্থান দিয়ে বেরিয়ে নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। তাই গ্যাসের প্রবাহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নমুনা পরীক্ষার পর গ্যাসের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে, এর উৎস কোথায় এবং কত দিন ধরে গ্যাস বের হবে, তা এখনো নিশ্চিত নয়। এদিকে দুর্ঘটনা এড়াতে আগুনের উৎসস্থলের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...