প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৭:৩৫ এএম

এম এস রানা, উখিয়া::
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া গ্রামের রমিজ আহম্মদের পুত্র মুদি দোকানী শফি আলম (১৮)কে রাতের আধাঁরে নির্মম ভাবে কুপিয়ে হত্যার মুল পরিকল্পনা ও হত্যাকারি একই এলাকার হাজি আমানত উল্লাহর পুত্র চিহ্নিত সন্ত্রাসী বহু অপকর্মের হোতা মোঃ ফারুক (২৭) কে আটক করে রামু থানা পুলিশ।  জানা যায় রামু থানার পুলিশের এস আই সন্জয় কুমার দে এর নেতৃত্বে একদল পুলিশ গত কাল ৩১ জুলাই সকাল ১০ টার সময় পশ্চিম গোয়ালিয়া চৌমহনী বাজার থেকে তাকে আটক করা হয়।  আটক কৃত ফারুক প্রাথমিক জিঙ্গাসাবাদে শফি আলম হত্যার সাথে সারাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।  এব্যাপারে জানতে চাওয়ার জন্য রামু থানার এস আই সন্জয় কুমার দে র মোবাইলে ফোন দিলে ব্যস্ত আছে বলে লাইন কেটে দেন।
উল্লেখ্য পশ্চিম গোয়ালিপালং গ্রামের রমিজ উদ্দিনের পুত্র স্হানীয় বাজারের   মুদির দোকানী শফি আলমকে গত ১৬ জুলাই শনিাবার রাতের কোন এক সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে জবাই করে হত্যা করে লাশ তারই দোকানের পিছনের ফেলে যায় ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...