উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২২ ১২:৩৬ পিএম

জাতিসংঘের রিপোর্টে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এমন লোকের তথ্য দিয়েছিল যারা ভারতের জেলে ছিল কিংবা ভারতে থাকে। তাদের বাংলাদেশের গুম বলে প্রচার করা হয়। এটা দুঃখজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, জাতিসংঘের রিপোর্টে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এমন লোকের তথ্য দিয়েছিল যারা ভারতের জেলে ছিল কিংবা ভারতে থাকে। তাদের বাংলাদেশের গুম বলে প্রচার করা হয়। ভবিষ্যতে তারা এটা সংশোধন করবে।মানবাধিকার কাউন্সিলের ভোটে আমরা আশা করি জিতব। কারণ আমরা মানবাধিকারের প্রশ্নে সোচ্চার। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা বহু বছর ধরে মানবাধিকার কাউন্সিলের সদস্য। এবারও জয়লাভ করব। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে যে ধরনের প্রক্রিয়া রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করব।

সীমান্তে উত্তেজনা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, যা কিছু হচ্ছে মিয়ানমারের সীমানার মধ্যে হচ্ছে। অবশ্যই আমরা ঠান্ডামাথায় পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা কোনো উসকানিতে কখনো পা দিই না। আমরা আমাদের করণীয় করে যাচ্ছি। বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘে আমরা আগেও গিয়েছি। জাতিসংঘ অনেক দুর্বল হয়ে গেছে। যুদ্ধই থামাতে পারছে না।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...