প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ৩:১৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরুণীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেজে তাকে আটক করে র‌্যাব-২।

ফারিয়া মাহজাবিন ‘নার্ডি বিন কফি হাউজ’ নামে একটি কফিশপ চালান। তিনি লেখাপড়া করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি রবিউল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, নিরাপদ সড়ক চাই আন্দলনকে ভিন্নখাতে প্রভাবিত করতে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস, উস্কানিমূলক তথ্য দিয়ে গুজব ছড়িয়েছিলেন এই তরুণী। তাকে পশ্চিম ধানমন্ডি থেকে আটক করা হয়েছে।

তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ও ফেসবুক আইডি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

আন্দোলনে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটে। এখন পর্যন্ত ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার ও গুজব ছড়ানোর অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তরুণ-তরুণী, শিক্ষার্থী, অভিনেত্রী ও বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...